ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

তিন মাসে সাধারণ নির্বাচন সম্ভব নয়: ইসিপি

আন্তর্জাতিক ডেস্ক: আইনি বাধা ও প্রক্রিয়াগত চ্যালেঞ্জগুলোকে কারণ হিসেবে আখ্যা দিয়ে ৩ মাসের মধ্যে সাধারণ নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

ইসিপির জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় ২৬তম সংশোধনীর অধীনে আসনসংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলা এবং নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা সামঞ্জস্যপূর্ণ করাটাও বড় ধরনের চ্যালেঞ্জ।

আরও পড়ুন: তিন দেশে দূতাবাস বন্ধ করে দিচ্ছে শ্রীলঙ্কা

তিনি বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার। এ কাজের ক্ষেত্রে শুধু আপত্তিপত্র আহ্বানের জন্যই আইনে এক মাসের সময় দেওয়া আছে।

এরপর নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করতে অতিরিক্ত ১ মাস সময় দিতে হবে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজটিতেও সময় লাগবে। এরপর পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে অতিরিক্ত তিন মাস সময় লাগবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা