সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে ইসিপি কার্যালয়ে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৪ দিন পর পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। এর মধ্যেই বোমা বিস্ফোরণ হয়েছে দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) করাচি শাখার কার্যালয়ে।

আরও পড়ুন: বন্দিশিবির থেকে পালালো শতাধিক রোহিঙ্গা

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ কিন্তু এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

করাচি পুলিশের জ্যেষ্ঠ সুপারিন্টেনডেন্ট (এসএসপি) সাজিদ সাদোজাই জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা এবং করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।’

আরও পড়ুন: রাখাইনে কারফিউ জারি

প্রসঙ্গত, রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত।

পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বলেছেন, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।

বোমা বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই অবশ্য করাচি পুলিশের সাথে যোগাযোগ করেছে ইসিপির কেন্দ্রীয় কার্যালয়। সেই সঙ্গে পুলিশের এসএসপি এবং করাচির রেড জোন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ সম্পর্কে প্রতিবেদন চেয়েছে ইসিপি।

আরও পড়ুন: পাকিস্তানে অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত

আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ১৬ তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা