ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ার বিচার দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার আন্তর্জাতিক বিচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভিডিও বার্তায় এ দাবি করেছেন জেলেনস্কি।

জেলেনেস্কি বলেছেন, রাশিয়াকে ‘দায়বদ্ধতার’ মুখোমুখি করতে হবে। দেশটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো একটি ট্রাইব্যুনালের সামনে হাজির করা উচিত।

আরও পড়ুন: ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

তিনি বলেন, গত ৪১ দিনে রাশিয়া যা করছে তার অনেকগুলোর মধ্যে একটি উদাহরণ হচ্ছে বুচা শহরে ‘গণহত্যা।’ বিশ্ব এখনও সম্পূর্ণ সত্য দেখেনি। রাশিয়ার সামরিক বাহিনী প্রকাশ্যে লুটপাট করে গ্রামগুলো দখল করেছে।

তিনি বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়ার কর্মকাণ্ড বন্ধে নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নিতে না পারে তাহলে এই সংস্থার বিলোপ করে দেওয়া উচিত। ‘কারণ প্রমাণ হচ্ছে যে, আপনারা আলোচনা করা ছাড়া আর কিছুই করতে পারেন না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা