ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইসরায়েলের গুলিতে নিহত ২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরের উত্তরাঞ্চলে জেনিন অধিবাসীদের সঙ্গে যখন ইসরায়েলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তখন ফিলিস্তিনিদের দিকে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তখন ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় ২ ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী সানাদ আবু আতিয়েহ ও ২৩ বছর বয়সী ইয়াজিদ আল-সাদি রয়েছেন।

আরও পড়ুন: ১৪ বছর ধরে বিমানবন্দরে থাকেন ওয়েই

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সেনার গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে জেনিন সরকারি হাসপাতালের কাছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করার ফলে হাসপাতালের জরুরি বিভাগ গ্যাসে ভরে যায়। এসময় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, সম্প্রতি ইসরায়েলে বন্দুকধারীদের হামলা বেড়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন স্থানীয় সময় রোববার (২৮মার্চ)। তথ্যসূত্র: আল-জাজিরা, পার্সটুডে

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা