ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

মরে গেলেও ক্ষমা করব না

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধী দলের দুর্নীতিবাজ নেতাদের কখনও ক্ষমা করবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি এর জন্য যদি তার ক্ষমতা যায় কিংবা জীবন যায় তারপরও তিনি পিছু হটবেন না।

শনিবার রাজধানী ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে দলীয় সমাবেশে তিনি এ কথা বলেছেন।

ইমরান খান বলেন, ‘দরিদ্র দেশগুলো পিছিয়ে আছে কারণ সেখানকার আইন ভদ্রবেশে অপরাধে জড়িত ধনীদের ধরতে ব্যর্থ। তারা চুরি ও লুটপাট করা অর্থ অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর করে। ছোট চোররা বড় চোরদের মতো দেশকে ধ্বংস করে না।’

আরও পড়ুন: কাগজের অভাবে পত্রিকার প্রকাশনা বন্ধ

তিন বিরোধী দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই তিন কমেডিয়ান বছরের পর বছর ধরে দেশ লুট করছে এবং ইমরান খানকে মোশাররফের মতো আত্মসমর্পণ করতে এসব নাটক করা হচ্ছে। তারা সরকারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছে। জেনারেল মোশাররফ তার সরকারকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং এই চোরদের দায়মুক্তিও দিয়েছেন এবং এর ফল হিসেবে পাকিস্তান এখন ধ্বংসের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘যাই হোক, আমার সরকার চলে গেলেও কিংবা আমার জীবন গেলেও আমি তাদের ক্ষমা করব না।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা