ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যেই পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো। তার এক সহযোগী বৃহস্পতিবার (২৪ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস পূর্তির দিনই ইউক্রেনীয় কৃষিমন্ত্রীর পদত্যাগের এ খবর সামনে এলো।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কৃষিমন্ত্রী হিসেবে লেশচেঙ্কোর স্থলাভিষিক্ত হচ্ছেন ইউক্রেনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা মাইকোলা সোলস্কি। তিনি মন্ত্রিত্বের প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন।

আরও পড়ুন: এসআইয়ের ওপর হামলার ঘটনায় আটক ২

এদিকে পদত্যাগের সপ্তাহখানেক আগে এক সাক্ষাৎকারে রোমান লেশচেঙ্কো বলেছিলেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর ইউক্রেনের কৃষি উৎপাদন অর্ধেকে নেমে যেতে পারে। রুশ আগ্রাসনের আগে ধারণা করা হয়েছিল দেশটিতে এ বছর দেড় কোটি হেক্টর জমিতে শস্যবীজ রোপণ করা হবে, কিন্তু যুদ্ধের কারণে এখন তা ৭০ লাখ হেক্টরে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মন্ত্রী আরও জানান, ২০২২ সালে কৃষকরা মোট ৬৫ লাখ হেক্টর জমিতে শীতকালীন গমের চারা রোপণ করেছিলেন, তবে অনেক এলাকায় যুদ্ধ চলার কারণে মাত্র ৪০ লাখ হেক্টর জমির ফসল তোলা সম্ভব হতে পারে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা