ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের মিত্রদের যুদ্ধে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখতে রাশিয়া তার অর্থনৈতিক শক্তি প্রয়োগ করছে। এছাড়া ব্রাসেলসে ইউক্রেনের বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা নেতাদের পৃথক তিনটি সম্মেলনের আগে বুধবার (২৩ মার্চ) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এই অভিযোগ করেন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে জি-৭, সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে দেওয়া ওই ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমরা জানি যে রাশিয়া ইতোমধ্যেই তাদের স্বার্থের জন্য লবিং শুরু করেছে। এগুলো কেবলই যুদ্ধের স্বার্থ। আমরা এটিও জানি যে, তারা (ইউক্রেনের) কিছু অংশীদারের সাথেও কাজ করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এই তিনটি সম্মেলনেই আমাদের দৃঢ় অবস্থান থাকবে। এই তিনটি সম্মেলনে আমরা দেখবো: কারা আমাদের বন্ধু, কারা আমাদের অংশীদার এবং কারা টাকার জন্য আমাদের সাথে প্রতারণা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের জন্য প্রয়োজনীয় গাসের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে থাকে রাশিয়া। আর তাই মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে জ্বালানির বিকল্প উৎস খুঁজছেন ইউরোপীয় নেতারা।

এদিকে ভিডিও-লিংকের মাধ্যমে ন্যাটো শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বিমান এবং বিমান বিধ্বংসী ব্যবস্থাসহ ইউক্রেনে আরও উন্নত অস্ত্র পাঠানোর আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ সাংবাদিক ওকসানা নিহত

এদিকে ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) ন্যাটোর সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি একথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা