ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপ। যেটা তিনি প্রতিষ্ঠা করেছেন।

অলব্রাইট ১৯৩৭ সালে চেকোস্লোভাকিয়ার প্রাগের মারি জানা কোরবেলোভা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চেকোস্লোভাক কূটনীতিবিদ। ১৯৩৯ সালে জার্মানির নাৎসি বাহিনী চোকোস্লোভাকিয়া দখল করে নেওয়ার পর তার বাবাকে দেশ ছাড়তে বাধ্য করে ও তিনি নির্বাসনে বাধ্য হন।

আরও পড়ুন: কোটি টাকা বোনাস ঘোষণা করল বিসিবি

অলব্রাইট ১৯৪৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং একই বছর তার পরিবার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলে তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় পায়। এরপর ১৯৫৭ সালে তিনি মার্কিন নাগরিক হন।

১৯৭৭ সালে জিমি কার্টার প্রশাসনের সময় হোয়াইট হাউসে এবং পরে বেশ কয়েকজন ভাইস-প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদপ্রার্থীর পররাষ্ট্র নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেন অলব্রাইট। এরপর ১৯৯৭ সালে প্রথম কোনো নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হন তিনি। ২০০১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা