ইউক্রেনে রুশ সাংবাদিক ওকসানা নিহত
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ সাংবাদিক ওকসানা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চলমান ইউক্রেন যুদ্ধে দেশটির রাজধানী কিয়েভে সামরিক হামলায় ওকসানা বাউলিনা নামে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য নিহত ওকসানা বাউলিনা রিপোর্ট করছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এতে বলা হয়েছে, শহরের পডিল জেলায় হামলায় ক্ষয়ক্ষতির চিত্রগ্রহণের সময় তিনি মারা যান।

বিবিসি বলছে, বাউলিনা এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন এবং পরে রাশিয়া ছাড়েন।

আরও পড়ুন : থানার সামনে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ আহত

গত বছর রুশ কর্তৃপক্ষ নাভালনির এই ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে। ফলে এর অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

দ্য ইনসাইডার জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর হামলায় আরও একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত হওয়ার ঠিক আগে বাউলিনা রাজধানী কিয়েভ ও পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন বলেও জানিয়েছে ইনসাইডার।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু কমেছে শনাক্ত বেড়েছে

এদিকে ইনভেস্টিগেটিভ এই ওয়েবসাইট ওকসানা বাউলিনার মৃত্যুতে তার পরিবার ও বন্ধুদের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছে। অনুসন্ধানী সাংবাদিক আলেক্সি কোভালিভও বাউলিনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিবিসি বলছে, ইউক্রেনে সামরিক বাহিনীর অভিযান শুরুর পর গত এক মাসের যুদ্ধে পূর্ব ইউরোপের এই দেশটিতে ৫ সাংবাদিক নিহত হয়েছেন এবং ওকসানা বাউলিনা তাদেরই একজন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে আটক ৫৬

চলতি মার্চ মাসের শুরুতে ইউক্রেনীয় টিভি চ্যানেল লাইভ-এর ক্যামেরা অপারেটর ইয়েভেনি সাকুন কিয়েভের টিভি ট্রান্সমিশন টাওয়ারে হামলায় নিহত হন। তিনি স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই-তেও কাজ করেছেন।

অপরদিকে ৫০ বছর বয়সী মার্কিন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ট রেনডকে কিয়েভের বাইরে ইরপিন শহরে চিত্রগ্রহণ করার সময় গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন : মহাসড়কে ছড়িয়ে গেলো ১১ টন সয়াবিন

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হন। তাদের নাম পিয়েরে জাকরজেউস্কি এবং ওলেক্সান্দ্রা কুভশিনোভা।

প্রসঙ্গত, রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে সাংবাদিকদের বহনকারী গাড়িতে গোলা আঘাত হানলে ৫৫ বছর এবং ২৪ বছর বয়সী এই দুই সাংবাদিক প্রাণ হারান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা