ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া-ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিশেষ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ফসফরাস বোমাবর্ষণের অভিযোগ করেছেন।

আরও পড়ুন : কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) সকালে রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করেছে। এতে শিশুরা মরছে, লোকজন মরছে জানিয়ে অভিযোগ করেছেন তিনি। এ সংবাদ জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

তবে এই বোমা হামলা ইউক্রেনের কোথায় চালানো হয়েছে অথবা এই বোমা ব্যবহারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জেলেনস্কি।

রুশ আগ্রাসনের এক মাস পূর্তির দিনে বৃহস্পতিবার ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা সম্মেলনে বসেছেন। সেই সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি ন্যাটোর নেতাদের প্রতি কিয়েভে সীমাহীন সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

তিনি বলেন, আমাদের লোকজন, আমাদের শহরগুলো রক্ষার জন্য বাধাহীনভাবে ইউক্রেনে সামরিক সহায়তা দরকার। যেভাবে রাশিয়া আমাদের বিরুদ্ধে সীমাহীনভাবে তার সম্পূর্ণ অস্ত্রভাণ্ডার ব্যবহার করছে।

এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া প্রতিরক্ষামূলক সামরিক সরঞ্জামের সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা সামরিক জোটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আপনাদের সব বিমানের এক শতাংশ আমাদের দিতে পারেন। আপনাদের ট্যাংকের এক শতাংশ। এক শতাংশ!

আরও পড়ুন : জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না

ফসফরাস বোমার মাধ্যমে এক ধরনের রাসায়নিক পাউডার ছড়িয়ে দেওয়া হয়, যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং ভয়াবহভাবে পুড়িয়ে দেয়।

তিনি বলেন, জোট আরও একবার প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়ান আক্রমণ, রাশিয়ান দখলদারিত্ব থেকে ইউক্রেনীয়দের মৃত্যু ঠেকাতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা