ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সফলভাবে ‘নূর-২’ নামের সামরিক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার ইরানের নিজস্ব রকেট ‘কাসেদের’ মাধ্যমে নূর-২ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার দূরের কক্ষপথে সাফল্যের সঙ্গে এটি স্থাপন করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: টিসিবির তেল অবৈধ মজুতের দায়ে জরিমানা

এর আগে ২০২০ সালে ‘নূর-১’ স্যাটেলাইট কক্ষপথে পাঠায় ইরান। ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশতে কাভির থেকে নূর উপগ্রহকে নিক্ষেপ করা হয়। এটিকেও কক্ষপথ পর্যন্ত বহন করেছিল ইরানের বাহক-রকেট কাসেদ।

ইরানি সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, প্রথম সামরিক স্যাটেলাইট ‘নূর-১’ সঠিকভাবে কাজ করছে। এটি পৃথিবীতে নিয়মিত ডেটা পাঠাচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা