ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

৪ হাজার রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন আক্রমণের সময় ২-৪ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। তথ্যসূত্র: বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রোববার ইউক্রেন দাবি করেছিল, সংঘাতে ১১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এর সত্যতা যাচাই করা যায়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুদ্ধে তাদের ৫০০ সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন: সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল!

বার্নস জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে ‘গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য আদান-প্রদান’ করেছে, যার মধ্যে রাশিয়ার বিশদ সামরিক পরিকল্পনা রয়েছে এবং প্রতিদিন এসব তথ্যের আদান-প্রদান হচ্ছে।

প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির শুনানিতে তিনি বলেছেন, ‘আমি মনে করি পুতিন এখন ক্ষুব্ধ ও হতাশ। তিনি সম্ভবত দ্বিগুণ গতিতে হামলা চালাবেন এবং বেসামরিক হতাহতের কথা বিবেচনা না করে ইউক্রেনের সামরিক বাহিনীকে পিষে ফেলার চেষ্টা করবেন। সে কীভাবে শেষ খেলা খেলবে এবং এটি কোথায় নিয়ে যায় তার পূর্বাভাস দিতে আমি ব্যর্থ। আমার মনে হয়, আগামী কয়েক সপ্তাহ খুব খারাপ যাবে, হতাহতের সংখ্যা দ্বিগুণ হবে ... বেসামরিক হতাহতের বিষয়ে সামান্য বিবেচনায় রাখা হবে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা