সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

বিমানে চীনা পতাকা লাগিয়ে হামলা চালান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এফ-২২ বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ার ওপর বোমা বর্ষণ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন:নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যৎ

রবিবার ( ৬ মার্চ) নিউ অর্লিন্স অঙ্গরাজ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে, এই হাস্যরসপূর্ণ বক্তব্য রাখেন ট্রাম্প। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজ এ সংবাদ জানিয়েছে।

ট্রাম্প বলেন, এফ-২২ বিমানে চীনা পতাকা লাগিয়ে ইউক্রেনে অভিযান পরিচালনাকারী রুশ সেনাবাহিনীর ওপর বোমা হামলা করে তার জন্য বেইজিংকে দোষী করা উচিত। এতে রাশিয়া এবং চীন যুদ্ধে জড়িয়ে যাবে। তখন আমরা বলতে পারব চীন এই হামলা চালিয়েছে।

এরপর তারা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং আমরা বসে বসে তা দেখব। ট্রাম্পের এই কথাতেই হলভর্তি লোকজন অট্টহাসিতে ফেটে পড়েন।

আরও পড়ুন:নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক বিশেষ অভিযান শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে । এর মাঝে রোববার (৬ মার্চ) পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা