ছবি- সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধক্ষেত্রেই বিয়ে ২ ইউক্রেন সেনার

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের আগ্রাসনের মধ্যেই সামরিক পোশাকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন লেসিয়া-ভালেরি যুগল। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

সেনা বাহিনীতে কাজ করা এই যুগলদের বিয়েতে উপস্থিত ছিলেন কিয়েভের মেয়র। তিনি বলেন, তারা অনেকদিন ধরেই একসাথে আছেন, এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এমনভাবে বিয়ের পিঁড়িতে বসতে পেরে লেসিয়া-ভালেরি দম্পত্তি বেশ আনন্দিত। লেসিয়া বলেন, এই যুদ্ধের মধ্যে বেঁচে আছি আমরা তাতেই খুশি। নতুন দিনের শুরু। আমার স্বামীও আমার সাথে আছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গোস্টোমেল শহরের মেয়র রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

গোস্টোমেল শহর কর্তৃপক্ষ ফেসবুক পেজে জানায়, গোস্টোমেলের প্রধান ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের ওষুধ বিতরণ করার সময় নিহত হয়েছেন।

এর আগে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদেমির পুতিন বলেছেন, ইউক্রেন অস্ত্র না ফেললে দেশটিতে চলমান সামরিক বিশেষ অভিযান বন্ধ করা সম্ভব নয়। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কাছে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

আরও পড়ুন: গুঁড়িয়ে গেল ইউক্রেনের বিমানবন্দর

ইতোমধ্যে প্রাণ বাঁচাতে ইউক্রেন থেকে পালিয়ে পার্শ্ববর্শিতী রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন প্রায় ১০ লাখ ইউক্রেনীয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১১ দিনের সামরিক অভিযানে ইউক্রেনে সাড়ে ৩ শ’রও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশুও।

প্রসঙ্গত, হিটলার তার বক্তব্যে বলেছিলেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন! সভ্য বিশ্বের কেউ আর একমত হতে চাইবেন না নিশ্চয়ই। তবুও জীবনে যুদ্ধ আসে, পরিচিত সবকিছু বদলে যায়। ধ্বংসস্তুপে চাপা পড়ে অনেক কিছু। অনেক পরিকল্পা পায় না পরিণতি। তবে তার মাঝেও কেউ আছেন ব্যতিক্রম, যুদ্ধে হাতিয়ার হাতেই জীবনকে সাজিয়ে নেন নিজেদের মতো করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা