মোদি-জেলেনস্কির ফের ফোনালাপ
আন্তর্জাতিক

ফের মোদি-জেলেনস্কির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তার সহযোগিতা চেয়েছেন বিজেপি নেতা। সংবাদটি প্রকাশ করেছে এনডিটিভি।

আরও পড়ুন: সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত চলছে

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সুমিতে প্রায় ৭০০ ভারতীয় শিক্ষার্থী আটকা পড়ে রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, দুই নেতা ফোনে প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেন। তাদের ফোন আলোচনায় প্রাধান্য পেয়েছে পূর্ব ইউরোপের দেশটির চলমান পরিস্থিতি।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেনে চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন যে, ভারত সবসময় সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান চায় এবং দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে।

আরও পড়ুন: মানুষের এখন বেঁচে থাকার সুযোগ নেই

এ নিয়ে দ্বিতীয়বার ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মোদি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মধ্যে কথা হয়েছিল।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা