আমরা কী আপনাদের দাস? পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান
আন্তর্জাতিক

আমরা কী আপনাদের দাস?

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদ-ভিত্তিক পশ্চিমা রাষ্ট্রদূতরা চলমান ইউক্রেন যুদ্ধে রুশ কর্মকাণ্ডের নিন্দা করার জন্য গত সপ্তাহে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছিলেন। এবার তাদের একহাত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আপনারা কি পাকিস্তানকে দাস মনে করেন?

আরও পড়ুন:আজ ঐতিহাসিক ৭ মার্চ

ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সামরিক বিশেষ অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেটিকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সহ ২২টি কূটনৈতিক মিশনের প্রধানগণ।

এ নিয়ে গত ১ মার্চ একটি যৌথ চিঠি প্রকাশ করেন তারা। ভারতীয় এনডিটিভির এক প্রতিবেদনে এসব বিষয় প্রকাশ করে।

রবিবার (৬ মার্চ) এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান বলেন, আপনারা আমাদের সম্পর্কে কী মনে করেন? আমরা কি আপনাদের দাস... আপনারা যা বলবেন আমরা তাই করবো?

ইমরান খান আরও বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের প্রশ্ন করতে চাই; আপনারা কী ভারতকে এমন একটি চিঠি লিখেছেন? পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বীও সমর্থন দেওয়া থেকে বিরত ছিল।

পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তারা আফগানিস্তানে পশ্চিমা ন্যাটো জোটকে সমর্থন করেছিল। কিন্তু কৃতজ্ঞতার পরিবর্তে ইসলামাবাদকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।

আরও পড়ুন:৭ মার্চের ভাষণ এক মহামন্ত্র: রাষ্ট্রপতি

পাকিস্তানকে রাশিয়ার বন্ধু দাবি করে ইমরান খান বলেন, আমরা আমেরিকারও বন্ধু; আমরা চীন এবং ইউরোপেরও বন্ধু; আমরা কোনো দলে নই। পাকিস্তান নিরপেক্ষ থাকবে এবং যারা যুদ্ধ শেষ করার চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করবে।

আরও পড়ুন:আজ বাঙালির জীবনে অবিস্মরণীয় দিন

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সামরিক হামলার নিন্দা ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে গত ২ মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোট অনুষ্ঠিত হয়। ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি পাকিস্তান, বাংলাদেশ, ভারত, চীনসহ ৩৫ দেশ। তারা সবাই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে-বিপক্ষে কোনোটাই নয়) ভোট দিয়েছে।

আরও পড়ুন:বিশ্বে করোনায় একদিনে ৪ হাজার মৃত্যু

অবশেষে প্রস্তাবটি ১৪১-৫ ভোটে গৃহীত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিনেট কমিটির শুনানিতে বলেছেন, ভারতের অবস্থান পরিবর্তন করতে তাঁরা ওই দেশটির সঙ্গে যোগাযোগ রাখছেন।

আরও পড়ুন:ইউক্রেন অস্ত্র না ফেললে অভিযান চলবে

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিশ্বজুড়ে যখন একযোগে রাশিয়ার ভূমিকার নিন্দা জানিয়েছে, তখন পাকিস্তানসহ ৩৫টি দেশ কেন নিন্দা প্রস্তাবকে সরাসরি সমর্থন করেনি তা নিয়ে বিশ্লেষণ চলছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা