অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া

সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে অস্ট্রেলিয়া। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে এসব মিসাইল পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পাইলটের দক্ষতায় বেঁচে গেছি

সোমবার (৭ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনকে ৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন স্কট মরিসন। এরই অংশ হিসেবে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে।

একই দিন চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত নয় বরং সুবিধাবাদী হিসেবে বর্ণনা করে সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একে একটি স্বৈরাচার জোট হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে বেইজিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়ায় গমের ব্যবসা সম্প্রসারণের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

রাশিয়ার অভিযানের কারণে দেশটির ওপর এ পর্যন্ত বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদের পাশাপাশি এশিয়ার একাধিক দেশ।

আরও পড়ুন: ফের মোদি-জেলেনস্কির ফোনালাপ

এদিকে, আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কোভিত্তিক বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মূলত শহরগুলোত আটকে পড়া নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিয়েভ ছাড়াও অন্য তিনটি শহর হচ্ছে খারকিভ, মারিউপোল এবং সুমি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা