ছবি- আল-জাজিরার থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: রাশিয়ায় চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। তবে এরই মধ্যে বিক্ষোভ দমনে পদক্ষেপ নিয়েছে পুতিন প্রশাসন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: রাশিয়াকে হারাতে জনসনের ৬ দফা

জানা গেছে, রোববার (৬ মার্চ) দেশটির ৩৫টি শহর থেকে এক হাজার একশ নাগরিককে আটক করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভোস্টক ও সাইবেরিয়ান ইরকুটস্কসহ বিভিন্ন শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়।

তাছাড়া অন্যান্য শহরে চলমান বিক্ষোভের অনেক ভিডিও পোস্ট করেছেন দেশটির বিরোধী অধিকারকর্মীরা। এ নিয়ে রাশিয়ায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার চারশ ৭২ জনে।

ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। তবে প্রতিবাদীদের মুখ বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে পুতিন প্রশাসন। আক্রমণ ও বিক্ষোভের প্রথম দিনই গ্রেফতার করা হয় অন্তত এক হাজার ৭০০ জনকে।

আরও পড়ুন: তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এর পরপরই রাস্তায় নেমে আসেন প্রতিবাদীরা। ওই দিন মস্কোতেই আটক করা হয় অন্তত ৯৫৭ বিক্ষোভকারীকে।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৮ বিমান ও হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া।

এছাড়া বেশ কয়েকজন রাশিয়ান পাইলটকেও আটক করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রুশ সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে।

এদিকে, ইউক্রেনের ‘রাষ্ট্রত্বের অস্তিত্ব’কে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তবে রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।

আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে ১ হাজার বাংলাদেশি

টানা ১১ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। লড়াই থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ হামলার প্রথম থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিস্থিতিতে পরাজিত করতে ছয় দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে ইউক্রেনে মস্কোর পরাজয় নিশ্চিত করতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে বিশ্ব মোড়লদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা