আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আহ্বান ইউক্রেনের

সান নিউজ ডেস্ক: রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। বেলারুশের সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি রাশিয়ার সৈন্যদের প্রত্যাহার করে নেওয়ার জন্যও অনুরোধ জানান।

গত বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর তিনদিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার সৈন্যরা।

দ্রুত গতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা ছিল রাশিয়ার। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। কারণ ইউক্রেনের সেনারা রাজধানীকে নিজেদের দখলে রাখতে সেখানে জড়ো হয় এবং কঠিন প্রতিরোধ গড়ে তুলে।

আরও পড়ুন: ইউক্রেন কারফিউ তুলে নিয়েছে

রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া কোনো পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসতে রাজি হয়। তবে আলোচনার কথা বললেও তারা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রাখে।

এই হামলার মাঝেই রাশিয়াকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন।

এদিকে আগামী ২৪ ঘণ্টাকে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন তিনি।

সে সময় জেলেনস্কি বলেন, তিনি বিশ্বাস করেন ইউক্রেন জুড়ে যুদ্ধ চলমান থাকার এই সময়ে পরবর্তী ২৪ ঘণ্টা দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ইউক্রেনে ‘গুগল ম্যাপ’ বন্ধ

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা