ভারতে বিয়ের গাড়ি নদীতে পড়ে বরসহ নিহত ৯
আন্তর্জাতিক

বিয়ের গাড়ি নদীতে,বরসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বরসহ ৯ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ফেব্রুয়ারি) সকালে ভারতের রাজস্থান রাজ্যে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে করতে ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশে যাচ্ছিলেন বরসহ অন্য সহযাত্রীরা। তবে বিয়ের অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

ভারতের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার বিয়ের জন্য গাড়িতে করে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন বর ও অন্য যাত্রীরা।

কিন্তু রাজস্থানের কোটা জেলার একটি নদীর পার্শ্ববর্তী মহাসড়কে থাকা অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি একপর্যায়ে নদীতে পড়ে যায়।

তিনি আরও বলেন, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনার ব্যাপারে জানতে পারে পুলিশ। এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়িটি নদীর পানির ৭ থেকে ৮ ফুট গভীরে তলিয়ে যায়।

তার ভাষায়, প্রাথমিকভাবে গাড়িটি থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ভারতে বন্দি বাংলাদেশী ৫৬ জেলে

স্থানীয় পুলিশ সুপারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতরা রাজস্থানের সাওয়াই মধুপুর জেলার চাউথ কা বারওয়াড়া গ্রাম থেকে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন।

তিনি জানিয়েছেন, গাড়ি চালানোর সময় চালক হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর এ কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন চালক।

প্রসঙ্গত, উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা