ফ্রেন্স বিস্ফোরন
আন্তর্জাতিক

ফ্রান্সে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে ২ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ নবজাতকও রয়েছে।

সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলীয় পেরপিগনানে উপকূলীয় শহর সেইন্ট-লোরেন্ট-ডি-লা-সালাঙ্কির একটি ৩ তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খবর জানিয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন বলেন, দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত অগ্নিনির্বাপকদের কাজ শেষ হয়নি। কাজেই এখন সব কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাটেক্স শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যে ভবনটির নিচতলায় বিস্ফোরণটি ঘটেছে। সেখানে মুদি ও ফাস্টফুডের দোকান ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে জানানো হয়, মোট ৩ টি ভবনে আগুন লাগে। এর মধ্যে দুটি ভবনে অগ্নিনির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তৃতীয় ভবনটি অনেক বেশি বিপজ্জনক হওয়ায় সেখানে প্রবেশ করতে ফায়ার সার্ভিস বাহিনীর বেগ পেতে হয়।

আরও পড়ুন: সাংবাদিকদের সঙ্গে বসছে সার্চ কমিটি

স্থানীয় সরকারি কৌঁসুলি জঁ-ডেভিড ক্যাভিল্লি জানান, জরুরি বিভাগ এখনও একটি পরিবারকে খুঁজছে। তারা ভবনটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।

কয়েকটি তলায় অতিরিক্ত তাপমাত্রা থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত ছিলো। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা