রিসেপ তায়েপ এরদোয়ান
আন্তর্জাতিক

আমিরাত সফরে যাচ্ছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রায় এক দশক পর সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। সোমবার এই সফরে যাওয়ার কথা রয়েছে।

দুদিনের রাষ্ট্রীয় সফরে আমিরাতের সঙ্গে এরদোগানের বেশ কয়েকটি চুক্তি হতে পারে। সংবাদ আনাদোলুর।

আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে এরদোগান আবুধারি যাচ্ছেন।

কূটনীতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হবে। সফরের শেষ দিনে মঙ্গলবার দুবাই এক্সপো পরিদর্শনে যাবেন এরদোগান।

এক দশক আগে কথিত আরব বসন্ত শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

প্রসঙ্গত, লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দুই দেশের অবস্থান দুই মেরুতে। শুধু সিরিয়া ইস্যুতে দুই দেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল।

আরও পড়ুন: বিশ্বে তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড

গত বছরের আগস্টে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জানান, তার দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে, যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা