আন্তর্জাতিক

কিয়েভ থেকে সরানো হচ্ছে মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপাতত ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে দূতাবাসটি স্থাপন করা হবে। ইউক্রেন সীমান্তে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে দেশটির মার্কিন দূতাবাস ঘোষণা এসেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সঙ্গে ইউক্রেনে এখনও অবস্থান করা মার্কিন নাগরিকদের দেশটি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে দূতাবাস স্থানান্তরের বিষয়টি সাময়িক বলে জানিয়েছেন তিনি।

গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে মস্কো। দেশটির তিন দিকে অবস্থান করছে রুশ সেনারা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে ক্রেমলিন। পাল্টা জবাবে পূর্ব ইউরোপে সামরিক শক্তি জোরদার করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, নাটকীয়ভাবে সামরিক শক্তি জোরদার করছে রাশিয়া। এসবের জেরে ইউক্রেনে মার্কিন দূতাবাসের কার্যক্রম কিয়েভ থেকে লিভ শহরে সাময়িকভাবে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

মার্কিন দূতাবাস কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হলেও ইউক্রেন সরকারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ব্লিঙ্কেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চলমান সংকট সামাল দিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া

এদিকে কিয়েভ থেকে বেশির ভাগ কূটনীতিকদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের নির্দেশনার পর এর মধ্যেই শহরটিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সংখ্যা ব্যাপকভাবে কমে এসেছে। দূতাবাসের ফটকে অবস্থানরত ইউক্রেনের এক নিরাপত্তারক্ষী এএফপিকে জানিয়েছেন, সেখান থেকে সব মার্কিন নাগরিক চলে গেছেন।

ইউক্রেন নিয়ে রাশিয়ার মাথাব্যথার মূলে রয়েছে ন্যাটো। ২০০৮ সালে ন্যাটো প্রতিশ্রুতি দিয়েছিল, একসময় ন্যাটোর সদস্য হতে পারবে ইউক্রেন। এ প্রতিশ্রুতিরই প্রত্যাহার চায় রাশিয়া।

আরও পড়ুন: ইসি গঠনে ৩২২ প্রার্থীর তালিকা প্রকাশ

ইউক্রেন যদি ন্যাটোয় যোগ দেয়, তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী রুশ সীমান্তে চলে আসবে। এ প্রসঙ্গে পুতিন বলেছিলেন, ইউক্রেন এমন পদক্ষেপ নিলে তা পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দেবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা