ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্ত ৪০ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে ভয়ংকর মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১১ হাজার মানুষ। পাশাপাশি একই সময়ে ভাইরাস দ্বারা নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ২১ লাখ মানুষ।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৪৬০ জন।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৮১ হাজার ২২১ জনে।

পাশাপাশি একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪৬ হাজার ৪৬৫ জন। অর্থাৎ পূর্বের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় প্রায় ৪ লাখ।

এতে করোনার শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ২ লাখ ৯৬ হাজার ৮৭ জনে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৭২৪ জন।

অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ২ হাজার ৬৯৭ জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ১ হাজার ১৭৪ জন।

আমাদের প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ২৩০ জন এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৪৪১ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৬৯৮ জন। একই সময়ে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৩৬১ জন।

এ ছাড়া গত একদিনে বৃটেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ৩১৪ জন।

পাশাপাশি তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২৪১ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ২৬৮ জন,

কানাডায় ১০৯ জন,

আর্জেন্টিনায় ২৮৪ জন,

গ্রিসে ১০৮ জন,

হাঙ্গেরিতে ৯৪,

পোল্যান্ডে ২৮৬ জন,

ইরানে ১১৪ জন,

জাপানে ১২২ জন এবং

ভিয়েতনামে ৯৭ জন ।

অপরদিকে দিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২০৬ জন।

আরও পড়ুন: শতভাগ যাত্রী নিয়ে রেল চলাচল শুরু

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা