ইমরান খান ও নওয়াজ শরীফ
আন্তর্জাতিক

ইমরানের সিদ্ধান্তে নওয়াজকে বিদেশ পাঠানো হয়

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী আসাদ উমর অভিযোগ করেছেন, নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত একাই নিয়েছেন ইমরান খান। এ ক্ষেত্রে ১০০ শতাংশ সিদ্ধান্ত গ্রহণ করেছেন শুধু প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতা জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ‘ডন’কে আসাদ উমর বলেন, তবে নওয়াজ শরীফকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার সময় একটি কক্ষে ছয় থেকে আটজন জ্যেষ্ঠ পিটিআই নেতাদের একজন ছিলেন তিনি।

আরও পড়ুন: এক বছরে সড়কে ঝরল ৭৮০৯ প্রাণ

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বিদেশে যেতে দেওয়া উচিত কি-না, তা নিয়ে মতপার্থক্য ছিল। প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনের ভিত্তিতে নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য দেশ ছাড়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা সঠিক নয়।

এ সময় অনুষ্ঠানের সঞ্চালক শাহজাদ ইকবাল উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পালিয়ে যাওয়ার জন্য বিচার বিভাগকে দোষারোপ করেছিলেন।

আসাদ উমরের কাছে শাহজাদ ইকবাল জানতে চান, নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি আসলে কার ছিল।

একই প্রশ্নের উত্তরে ‘ডন’কে আসাদ ওমর বলেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীন। নওয়াজ শরীফের ব্যাপারে সিদ্ধান্ত শুধু প্রধানমন্ত্রী ইমরান খান নিয়েছিলেন।

আরও পড়ুন: ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে নওয়াজ শরীফ ২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। ‘যথাযথ মেডিকেল রিপোর্ট’ এর ভিত্তিতে নওয়াজ শরীফকে বিদেশে যেতে দেওয়া হয়েছে বলে ইমরান খানের সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল।

বিদেশে যাওয়ার আগে নওয়াজ শরীফ লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই সময় প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছিলেন যে তিনি গোপনে নওয়াজ শরীফের স্বাস্থ্যের খোঁজখবর নিতে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়েছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা