হেরাতে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নারীসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শহর হেরাতে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে চার নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) শহরটির প্রাদেশিক হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। খবর: আল-জাজিরা।

হেরাতের তালেবান কমান্ডার মাওলাইয়ি আনসারি জানান, বিস্ফোরণের কারণে অন্তত ৯ জন আহত হয়েছেন। হেরাতের গোয়েন্দা অফিস থেকেও বিস্ফোরণের তথ্যটি নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা অফিসের এক মুখপাত্র সাবিত হারভি বলেন, একটি যাত্রীবাহি গাড়ির জ্বালানি ট্যাংকের সাথে সংযুক্ত বোমাটি বিস্ফোরণ ঘটে।

হেরাতের প্রাদেশিক পুলিশ এবং সংস্কৃতিবিষয়ক বিভাগও বোমা বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছে। তবে

এদিকে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

গতবছর ১৫ আগস্ট তালেবানের কাবুল দখল এবং সরকার গঠনের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গতবছরের ৩১ আগস্ট সব সৈন্য প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। সেসময় থেকে দেশটির জনসমাগমস্থলে বিস্ফোরণ এবং হামলার ঘটনা বেড়ে চলেছে। এমন বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান আঞ্চলিক শাখা, আইএসকেপি (আইএস-কে)

আইএস-কের বিরুদ্ধে দেশটির শিয়া হাজারা সম্প্রদায়কে হামলার লক্ষ্যবস্তু করার অভিযোগ রয়েছে। শনিবারের যে এলাকায় একটি বাস স্টেশনের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানেও ওই সম্প্রদায়ের লোকজনের বসবাস। হেরাত দেশটির তৃতীয় বৃহত্তম শহর এবং এটি ইরানের সীমান্তবর্তী শহর।

প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ক্ষমতার পালাবদলের পর থেকেই গভীর সংকটে পড়েছে সাধারণ মানুষ। ভঙ্গুর অর্থনীতির আফগানিস্তানে নানান সংকট বিরাজ করছে। তালেবান সরকার গঠন করলেও এখনো মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। দেশটির তালেবান সরকারের অনেক নেতা এখনো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা