দাবানল
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শুক্রবারের (২১ জানুয়ারি) সেখানে দাবানলের ঘটনা ঘটে। শনিবার (২২ জানুয়ারি) ইউএসনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজ্যটির বিগ সার এলাকার বাসিন্দাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা পূর্বাভাসে জানিয়েছেন, শনিবার সারাদিন ওই এলাকায় প্রবল বাতাস বইবে। ফলে আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে। বিপর্যয় এড়াতে হাইওয়ে ১-এর অনেক অংশই বন্ধ করে দেওয়া হয়েছে।

গত বছরের দাবানলে কলোরাডো প্রদেশের বহু ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। যদিও তখন প্রাণহানির খবর মেলেনি কারণ আগে থেকে এলাকা খালি করে দেওয়ায় ওই এলাকা। রাতারাতি প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই এলাকা ছাড়েন এলাকার বাসিন্দারা। সে সময় দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয় ডেনভার ও বোল্ডার কাউন্টির মধ্যবর্তী দুই শহর লুইভিল ও সুপিরিয়রের।

জানা গেছে, কলোরাডো খাত সংলগ্ন বনে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রায় ২৫০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। ফলে আশপাশের এলাকায়ও বাড়ছে আতঙ্ক। এই দাবানলকে ডাকা হচ্ছে ‘কলোরাডো ওয়াইল্ডফায়ার’ নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিও।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে দাবানল বাড়ছে। প্রচণ্ড বাতাস দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। প্রায় ৪ কোটি লোক এ এলাকায় বসবাস করে। গত বছরের দাবানলের সময় সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন থ্যাংকসগিভিং দিবসে ২০ হাজার ছয়শ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা