আন্তর্জাতিক

ভারতে একদিনে শনাক্ত ৩ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছে। ভারতেও করোনোর প্রভাব পড়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত ৩ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। একই সময়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ১০ হাজার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবারের (২১ জানুয়ারী) তুলনায় যা প্রায় ১০ হাজার কম। কিন্তু নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। এই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪৮৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ১৩ হাজার ৩৬৫। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লাখ ৭০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে পজিটিভিটি রেট ১৭.২২ শতাংশ। গত কয়েকদিন ধরেই যা ঊর্ধ্বমুখী।

পরিসংখ্যান বলছে, সংক্রমণের তালিকার শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কর্ণাটক, কেরেলা, তামিলনাড়ু ও গুজরাট। দেশের দৈনিক সংক্রমণের ৫৬ শতাংশই এই পাঁচ রাজ্যের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা