অ্যান্টনি ব্লিঙ্কেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনে আগ্রাসনের জবাব দেওয়া হবে: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, মস্কো বাহিনী যদি ইউক্রেনে কোনো ধরনের আক্রমণ করে তার দ্রুত জবাব দেওয়া হবে। তবে তিনি এটাও বলেছেন যে, তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে রাজি আছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, যদি রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের সীমানা পার হয় তবে তারা দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া দেখতে পাবে। প্রেসিডেন্ট বাইডেনকে এ বিষয়ে দ্রুত রিপোর্ট করা হবে।

তিনি আরও বলেন, মিত্র জার্মানি ও ইইউর সাথে বৈঠকের পর তাদের স্পষ্ট বার্তা হলো, ঐক্যবদ্ধভাবে কূটনীতি ও সংলাপের মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে চান।

এর আগে ব্লিঙ্কেন ও লাভরভ জেনেভা হ্রদের তীরে ঐতিহাসিক প্রেসিডেন্ট উইলসন হোটেলে মিলিত হন। এখানে গত কয়েক দশক ধরে অনেক উত্তেজনাপূর্ণ বিষয় মীমাংসায় আলোচনা হয়েছে।

আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী হোটেলে একটি সংবাদ সম্মেলন করেন। এর ৩০ মিনিট পর ব্লিঙ্কেন সংবাদ সম্মেলন করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা