ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

১০ সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়ল এক নারী

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ৩৪ বছর বয়সী এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড করেছেন। তিনিই প্রথম নারী, যিনি একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক সন্তান জন্ম দিয়েছেন এবং সবাই সুস্থভাবে বেঁচে আছে।

দেশটির রাজধানী রিয়াদের তাবুক শহরে বাদশাহ সালমান সামরিক চিকিৎসাকেন্দ্রে গত ১২ জানুয়ারি ওই শিশুদের জন্ম হয়।

সৌদি গেজেটের বরাত দিয়ে মীর-২৪ নামে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী ওই নারী হাসপাতালটির স্ত্রীরোগ বিভাগের প্রধান আত্তিয়া আল-জাহরানির নেতৃত্বে চিকিৎসা নিচ্ছিলেন। পরে গত ১২ জানুয়ারি তিনি একসঙ্গে ৫ জোড়া যমজ সন্তান প্রসব করেন।

প্রতিবেদনে বলা হয়, নবজাতক শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১১০০ গ্রামের মধ্যে রয়েছে। এটি প্রয়োজনের তুলনায় কম ওজন হলেও ১০টি শিশুই সুস্থ রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে মালির ২৫ বছর বয়সী এক নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। হালিমা সিসো নামের ওই নারীর গর্ভকালীন সময়ে পরীক্ষা করে ৭টি শিশুর উপস্থিতি টের পান চিকিৎসকরা। তবে ডেলিভারির সময় দেখা যায়, আরও ২ সন্তানের জন্ম নিয়েছে। সূত্র: তুর্কমেন পোর্টাল

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা