আন্তর্জাতিক

কঙ্গোতে কারাগারে ৫৬ নারীকে ধর্ষণ


আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর লুবুম্বাশির কাসাপা নামক কারাগারে ৫৬ নারীকে ধর্ষণ করেছে বন্দিরা। এ ঘটনায় দেশটির একটি আদালত ১০ জন ধর্ষণকারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে কাসাপা কারাগারে বিদ্রোহ করেন বন্দিরা। সে সময় বিদ্রোহীরা নারী বন্দিদের সেল ভেঙে ৫৬ জনকে ধর্ষণ করেন। তিনদিন ধরে চলে বিদ্রোহ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, ধর্ষণের শিকার তিনজনের মধ্যে এইচআইভি শনাক্ত হয়েছে। তাছাড়া ১৬ জন অন্তঃসত্ত্বা হয়েছেন।

আদালতের প্রসিকিউটররা অপরাধীদের ২০ বছরের কারাদণ্ডের দাবি করেছিলেন। তবে একজন আইনজীবী জানান, রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই ন্যায় বিচার পেলাম।

আসামি পক্ষের আইনজীবী জানান, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। কারাগারের খারাপ পরিবেশের কারণেই এ ঘটনা ঘটেছে বলেও জানানা তিনি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা