আন্তর্জাতিক

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় ২৬ বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে লিবিয়া। বুধবার (১৯ জানুয়ারি) লিবীয় সংবাদমাধ্যম লিবিয়া অবজার্ভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘদিনের তদন্তে বর্বরোচিত ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে লিবীয় অপরাধ তদন্ত বিভাগ।

বিবৃতিতে লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, তাদের নিরাপত্তা দল ত্রিপোলির দক্ষিণাঞ্চল থেকে গুরুতর সব অপরাধ করা অন্যতম বিপজ্জনক পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। এতে সহযোগিতা করেছে আজিজিয়া অপরাধ তদন্ত ইউনিট। অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্রের জোরে সরকারি প্রতিষ্ঠান ও একটি বেসরকারি ব্যাংক বন্ধ করে দেওয়া, কর্মীদের ভয় দেখানো ও ক্ষতি করাসহ অন্তত নয়টি অভিযোগ রয়েছে।

২০২০ সালের মে মাসে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। নিহত বাকি চারজন আফ্রিকান নাগরিক। সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরের এ ঘটনায় আরও ১১ জন আহত হন। অবশ্য লিবিয়া অবজার্ভারের খবরে ২২ বাংলাদেশি নিহত হওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে একপর্যায়ে চক্রের সদস্যদের সঙ্গে মারামারি হয় অভিবাসীদের। এতে এক মানবপাচারকারী মারা যায়। তার প্রতিশোধ নিতে সেই পাচারকারীর পরিবারের লোকজন অভিবাসীদের দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২৬ জন প্রাণ হারান।

মুয়াম্মার গাদ্দাফির সময় থেকে তেলনির্ভর অর্থনীতির দেশ লিবিয়া উন্নয়নশীল দেশগুলোর অন্যতম বড় শ্রমবাজার। আরব বসন্তের জেরে গাদ্দাফির পতনের পর গৃহযুদ্ধ বেঁধে গেলে লিবিয়ার শ্রমবাজারও ধাক্কা খায়। একপর্যায়ে দেশটি হয়ে ওঠে ইউরোপে পাড়ি দেয়ার প্রধানতম রুট। লিবিয়ার জাতীয় সরকার পশ্চিমা দেশগুলোর সমর্থন পেলেও সেখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে। ক্ষমতার সংঘাতে দেশটিতে প্রায়ই বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা