ইউক্রেন সীমান্ত (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেন হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বিশ্বাস করেন না যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ চান। তবে পুতিন এমন এক পরিস্থিতি তৈরি করেছেন, যা নিয়ন্ত্রণে নিয়ে আসা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতির কারণে যেকোনো সময় এ অঞ্চল হাতছাড়া হয়ে যেতে পারে।

ক্ষমতায় আসার এক বছর পূর্তির প্রথম দিনে নিজের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমার ধারণা, পুতিন ইউক্রেনে হামলা চালাতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্রকে পরীক্ষার জন্যও তিনি এমনটা করতে পারেন।

বাইডেন বলেন, পুতিনের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় এখান থেকে পালাতে হবে, নয়তো কূটনৈতিক সমঝোতায় আসতে হবে। তবে ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশি সেনা এবং যুদ্ধের সরঞ্জাম মোতায়েন নিয়ে পাল্টা–হুঁশিয়ারি দিয়েছে মস্কোও। বলেছে, পশ্চিমা বিশ্ব কিয়েভের জন্য হুমকি হয়ে উঠছে।

বাইডেনের এমন মন্তব্যের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যদি ইউক্রেন সীমান্তে নতুন হামলার জন্য রাশিয়ার সেনাবাহিনী অগ্রসর হয়, তবে খুব দ্রুত এর জবাব দেওয়া হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা