ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত দখলদারদের হাত থেকে বাড়িটি রক্ষা করতে পারেনি তারা।

বুধবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের অসংখ্য পুলিশ ও বিশেষ বাহিনীর সদ্যরা বাড়িটিতে তল্লাশি চালায়। এরপর বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা।

পরিবারটি জানায়, কয়েক ডজন ইসরায়েলি বাহিনী যখন বাড়িতে প্রবেশ করে তখন আমরা ঘুমাচ্ছিলাম। এ সময় বাড়ির প্রধান কর্তা মাহমুদ সালহিয়েহসহ ৬ জনকে গ্রেফতার করে তারা।

তাছাড়া পরিবারটির সঙ্গে সংহতি প্রকাশ করায় ওই এলাকার আর ১৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। ফজরের নামাজ শুরু হওয়ার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু করে ইসরায়েলি বাহিনী।

একটি সংস্থার পর্যবেক্ষক দলের প্রধান জাওয়াদ সিয়াম বলেন, কমপক্ষে দুই শতাধিক ইসরায়েলি পুলিশ বাড়িটিতে তল্লাশির সময় উপস্থিত ছিল। গ্রেফতারদের কোথায় নেওয়া হয়েছে সে ব্যাপারেও কোনো তথ্য জানানো হয়নি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা