আন্তর্জাতিক

ভারতীয় যুদ্ধজাহাজ বিস্ফোরিত হয়ে ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিস্ফোরিত হয়ে তিন সেনার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা নাগাদ মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, নৌসেনার আইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের কোনো কমপার্টম্যান্টে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিস্ফোরণে জাহাজটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মুম্বাইয়ে নৌসেনা বন্দরে আইএনএস রণবীরে বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়েছে। তবে এতে জাহাজের ভেতরে কোনো বড় ক্ষতি হয়নি।’

২০২১ সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলদারির কাজে বহাল ছিল আইএনএস রণবীর। যুদ্ধজাহাজটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি। ১৯৮৬ সালের ২১ এপ্রিল এটি নৌবাহিনীতে প্রথম কমিশন্ডন লাভ করে। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শিগগিরই।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা