দুবাই
আন্তর্জাতিক

বিশ্বের জনপ্রিয় গন্তব্যের তালিকায় শীর্ষে দুবাই

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। শীর্ষস্থান অধিকারে এই শহরটি লন্ডন, বালি এবং রোমের মতো জনপ্রিয় পর্যটন শহরকে পেছনে ফেলে দিয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান অনলাইন ট্রাভেল কোম্পানি ‘ট্রিপঅ্যাডভাইজার’-র প্রকাশিত তালিকায় ২০২২ সালের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে সবার ওপরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের নাম। তালিকায় এর পরের অবস্থানেই রয়েছে- যুক্তরাজ্যের লন্ডন, মেক্সিকোর কানকুন, ইন্দোনেশিয়ার বালি এবং গ্রিসের ক্রিট শহর।

ট্রিপঅ্যাডভাইজার বলছে, দুবাই এমন একটি স্থান যেখানে ইতিহাসের সঙ্গে আধুনিক সভ্যতা-সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে। এছাড়া এখানে বিনোদন এবং বিশ্বমানের শপিংয়ের সুযোগও রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কেবল দুবাইতেই ভ্রমণে গেছেন প্রায় ৪৯ লাখ মানুষ। এর মধ্যে এক অক্টোবর মাসেই শহরটিতে আন্তর্জাতিক পর্যটকদের সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লাখ।

পর্যটকদের এই বিশাল চাপের কারণে গত ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তকমাও ধরে রেখেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইট ডেটাবেজ ও পরিসংখ্যান বিষয়ক সংস্থা ওএজি’র তথ্য অনুযায়ী, ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের চেয়ে ১০ লাখেরও বেশি যাত্রী দুবাই বিমানবন্দর ব্যবহার করেছেন।

এছাড়া আমেরিকান অনলাইন ট্রাভেল কোম্পানির প্রকাশিত ২০২২ সালের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের তালিকায় শীর্ষ ১০ শহরের মধ্যে ইতালির রোম, মেক্সিকোর কাবো স্যান লুকাস, তুরস্কের ইস্তাম্বুল, ফ্রান্সের প্যারিস এবং মিসরের হুরঘাদার নাম রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা