ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

কাবুলে পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা ইইউর

সাননিউজ ডেস্ক: মানবিক সহায়তা প্রদানের সুবিধার জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে কম আকারে উপস্থিতি পুনরায় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এই ঘোষণা দেয় সংস্থাটি। খবর এএফপি।

এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র পিটার স্ট্যানো বলেন, কাবুলে আমাদের ন্যূনতম উপস্থিতিকে তালেবানকে কোনওভাবেই স্বীকৃতি হিসেবে দেখা উচিত হবে না।

পিটার আরও বলেন, বিষয়টি দেশটির কার্যত কর্তৃপক্ষকেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

আফগানিস্তান একটি মানবিক বিপর্যয়ের মুখোমুখি। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সাহায্য স্থগিত করে। দেশটির বিদেশে থাকা সম্পদে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। ফলে আফগানিস্তানের মানবিক পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে।

পূর্ববর্তী মার্কিন-সমর্থিত সরকারের অধীন আফগানিস্তান প্রায় পুরোপুরি বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল ছিল। তালেবানের ক্ষমতা দখলের প্রেক্ষাপটে আফগানিস্তান চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। দেশটির অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। বেশির ভাগ সরকারি কর্মচারী কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা