ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে সৈন্য পাঠাবে না বাইডেন

সাননিউজ ডেস্ক: ইউক্রেনে সেনাবাহিনী পাঠাবে না যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে বিদ্যমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেছেন বাইডেন। বৈঠকের পর উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বুধবার (৮ ডিসেম্বর) ঘোষণাটি দেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি নিউজ তথ্যটি জানিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ইউক্রেনে আক্রমণের আশঙ্কা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইউক্রেনে আক্রমণ চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে প্ররোচনা ও উসকানির অভিযোগ আনেন পুতিন। এছাড়া পূর্ব ইউরোপে সামরিক জোট ন্যাটোর বিস্তার না করা এবং রাশিয়ার আশেপাশে বিধ্বংসী অস্ত্রের মোতায়েন না করার দাবিও জানিয়েছিল মস্কো।

এবারের ভার্চুয়াল বৈঠকের পরদিন বুধবার প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, ইউক্রেন দখলের জন্য সম্ভাব্য রুশ অভিযান মোকাবিলা করতে আমি ইউক্রেনে মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেব না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে বাইডেন বলেছেন, এটি (ইউক্রেনে সৈন্য মোতায়েন) আমাদের বিবেচনাধীন নয়। রাশিয়ার ইউক্রেন অভিযানে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে একতরফাভাবে শক্তি প্রয়োগ করবে, এমন চিন্তা এই মুহূর্তে আমাদের বিবেচনায় নেই। কিন্তু সত্যি যদি আক্রমণের ঘটনা ঘটে; তখন এর পরিণাম হবে ভয়াবহ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা