ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বেড়ে ১৩
আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক সেনাপ্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

এ ঘটনায় মাত্র একজন জীবিত আছেন। জীবিত একজনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ভারতের তামিলনাড়ুর কুন্নুর এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হন বলে জানায় এনডিটিভি।

জঙ্গলে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতসহ তার স্ত্রী মধুলিকা, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কুন্নুরের জঙ্গলে বিধ্বস্ত হয় ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন লেগে যায়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো বলে জানা যায়।

ভারতের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারে সবমিলিয়ে ১৪ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জে জে সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা