আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে আত্মহত্যা করার নতুন যন্ত্র ‘সারকো’

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে বিশেষ ক্ষেত্রে আত্মহত্যায় সহায়তা প্রদান করা আইনিভাবে বৈধ। গত বছর অন্তত এক হাজার ৩০০ মানুষ এই প্রক্রিয়ার সাহায্য নিয়েছেন। অবাক ব্যাপার হলো এবার আইনি বৈধতা পেয়েছে আত্মহত্যা করার যন্ত্র ‘সারকো’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এগজিট ইন্টারন্যাশনাল’ মানুষকে আত্মহত্যা করতে সাহায্য করে থাকে। দেশটিতে আত্মহত্যা করার পক্ষে বেশকিছু আইনও রয়েছে। সেই আইনে পরিষ্কার উল্লেখ রয়েছে, আর্থিক সুবিধা আদায়ের জন্য কাউকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া যাবে না।

আরও বলা হয়, এগজিট ইন্টারন্যাশনাল নামের স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, সম্প্রতি তারা আত্মহত্যার জন্য ব্যথা, বেদনাবিহীন মৃত্যুর একটি যন্ত্র তৈরি করেছে। কফিন আকৃতির ওই যন্ত্রে কৃত্রিম উপায়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে এক মিনিটেরও কম সময়ের মধ্যে মৃত্যু ডেকে আনা হয়। যন্ত্রটির ‘সারকো’।

‘ডক্টর ডেথ’ নামে পরিচিত এগজিট ইন্টারন্যাশনালের কর্মকর্তা ফিলিপ নিৎশে রয়েছেন এই যন্ত্র উদ্ভাবনের নেপথ্যে। যন্ত্রটির কর্মপদ্ধতি সম্পর্কে তিনি জানান, বাইরে থেকে যন্ত্র নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভেতর থেকেও তা চালু করা যাবে। মৃত্যুর প্রত্যাশায় যে ব্যক্তি ওই যন্ত্রের ভেতর ঢুকবেন, তিনি নিজেও যন্ত্রটি চালাতে পারবেন বলেও জানান তিনি।

জানা গেছে, মরণেচ্ছু ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, এই পরিস্থিতিতে তারা অচেতন হয়ে পড়েন। পেশিশক্তি ব্যবহার করে কোনো কাজ করার মতো পরিস্থিতি তাদের বেশিরভাগেরই থাকে না। ওই পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র চোখের পাতার নড়াচাড়া আঁচ করেই যন্ত্রটি সংকেত গ্রহণ করতে পারবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা