আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে ৩ স্কুলশিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের গুলিতে তার তিন সহপাঠী নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় আটজন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। যে স্কুলে এ হামলার ঘটনা ঘটেছে সেটি মিশিগানের অক্সফোর্ড শহরে অবস্থিত। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বন্দুক হামলার ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এর পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত হামলাকারী আত্মসমর্পণ করে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত তিনজনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এ ছাড়া নিহত অপর দুজন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

অক্সফোর্ড কমিউনিটি স্কুলের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ওকল্যান্ড কাউন্টি শেরিফ বিভাগ সেখানকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

‘অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চাইলে পরিবারের কাছে ফিরতে পারে। নিরাপত্তার স্বার্থে প্রদেশটির অন্য জেলার সব স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। যদিও আর কোনও ঝুঁকি নেই’।

উল্লেখ্য, গত দুই বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বেড়ে গেছে। আর ২০২০ সালেই ৬১১টি বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সূত্র: বিবিসি

সান নিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা