ছবি: সংগৃহীত
শিক্ষা

ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সহপাঠীদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক নেমে এসেছে। উৎকণ্ঠা বিরাজ করছে এলাকাবাসীর মাঝে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ নবীগঞ্জ শহরের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাইসুল হক তাহসিন (১৯) নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামে পরিবারের সাথে বসবাস করতো। তাহসিন নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের মালিক রাজন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাহসিন ও মাহিসহ ৫ সহপাঠীর সাথে অপর গ্রুপের সহপাঠী মান্না, জুয়েল, রিহাদ ও রিমনসহ ৭-৮ জনের বাগবিতণ্ডার একপর্যায়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

পরে মান্না, জুয়েল, রিহাদ ও রিমনসহ বাকিরা তাহসিন ও তার সহপাঠীদের বেধড়ক মারধর করে। মারামারির একপর্যায়ে তাহসিনের পেটে ছুরিকাঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

এ সময় তাহসিন, মাহি ও অপর গ্রুপের জুয়েল আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাহসিনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই সে মারা যায়।

নবীগঞ্জ থানার দায়িত্বরত ওসি মাসুক আলী জানান, পূর্ব বিরোধের জেরে মান্নাসহ ৭-৮ জন তাহসিন ও মাহিদের ওপর হামলা করে এবং পরিকল্পিতভাবেই তাহসিনকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। কিন্তু জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা