থাইল্যান্ড
আন্তর্জাতিক

নভেম্বরে খুলছে থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে আগামী ১ নভেম্বর থেকে দুই ডোজ টিকা নেওয়া ১০টি দেশের পর্যটকদের জন্য তাদের দুয়ার খুলে দিচ্ছে। ওইদিন থেকে করোনার কোয়ারেন্টাইন ছাড়াই পর্যটকরা থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন।

বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়া হবে এবং অ্যালকোহল বিক্রির অনুমোদন দেওয়া হবে।

দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা সোমবার এক টেলিভিশন ভাষণে এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, এই ১০ দেশের মধ্যে যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থাকবে। ওই দিন আরও বেশি দেশের পর্যটকদের আগমনের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বিবিসি জানিয়েছে, ওই দিন থেকে অনুমতি পাওয়া দেশের দুই ডোজ টিকা নেওয়া পর্যটকদের আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে তাদের যাওয়ার আগে এবং থাইল্যান্ডে পৌঁছে করোনা পরীক্ষা করাতে হবে।

থাই প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই সিদ্ধান্তে কিছু ঝুঁকি রয়েছে। করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হলে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে।

দেশটিতে ২০২০ সালে করোনার ধাক্কায় পর্যটন খাতে প্রায় ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এ বছরের প্রথম আট মাসে মাত্র ৭০ হাজার পর্যটক সেখানে গিয়েছেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল প্রায় ৪ কোটি।

থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৮ হাজার মানুষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা