আন্তর্জাতিক

শেষ হলো ইরাকের পার্লামেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক: স্বল্প ভোটার উপস্থিতির মধ্যেই শেষ হলো ইরাকের পার্লামেন্টের আগাম নির্বাচন। রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ইরাকের নির্বাচন কমিশনের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এ নির্বাচনে মাত্র ৪১ ভাগ ভোটার ভোট দিয়েছে।

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর অনুষ্ঠিত পাঁচ নির্বাচনের মধ্যে এই নির্বাচনেই সবচেয়ে কম ভোটার অংশগ্রহণ করলেন। দেশটিতে বর্তমানে মোট দুই কোটি ৫০ লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছেন।

৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাশা করা হচ্ছে। তবে বিবিধ ধারার জনগোষ্ঠী অধ্যুষিত দেশটিতে সরকার গঠনের বিষয়ে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ইরাকের পার্লামেন্টের মোট ৩২৯টি আসনে ১৬৭টি দল ও তিন হাজার দুই শ' ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ইরাকের ১৮টি প্রদেশে থেকে সরাসরি ২৩৭ প্রার্থী নির্বাচিত হবেন। অপরদিকে পার্লামেন্টে নারীদের জন্য ৮৩টি আসন সংরক্ষিত রয়েছে। এ ছাড়া সংখ্যালঘু ইরাকি খ্রিষ্টানদের জন্য পাঁচটি, মানদায়িদের জন্য একটি, ইয়াজিদিদের জন্য একটি, শাবাকদের জন্য একটি ও ফেইলি কুর্দিদের জন্য একটি আসন সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ভোটারের স্বল্প উপস্থিতি নির্বাচিত সরকারেরর বৈধতার বিষয়ে প্রভাব ফেলবে।

উত্তর ইরাকের কুর্দি জাতিগোষ্ঠী অধ্যুষিত সুলাইমানিয়া শহর থেকে কুর্দিস্তান ইসলামিক ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক সিরওয়ান হামা ফারাজ আলজাজিরাকে বলেন, নির্বাচন প্রক্রিয়ার ওপর থেকে আস্থা হারানোর কারণে ৭৫ ভাগ ভোটার নির্বাচন বয়কট করেছেন।

২০১৯ সালের অক্টোবরে ইরাকে জীবনমানের উন্নতি ও কর্মসংস্থানের দাবি এবং দুর্নীতির অভিযোগে সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের জেরে তৎকালীন ক্ষমতাসীন নুরি আল-মালিকি সরকারের পতন হলেও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখে। এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভকারীদের বিভিন্ন দাবি পালনের প্রতিশ্রুতি দেয়। এর অংশ হিসেবেই এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা