আন্তর্জাতিক

মোদি সবচেয়ে গণতান্ত্রিক নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একনায়ক নন, বরং তিনি একজন বড় গণতান্ত্রিক নেতা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনই দাবি করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সংসদ টিভিতে একটি সাক্ষাত্কারের সময় অমিত শাহকে নরেন্দ্র মোদির ‘একনায়ক’ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, নরেন্দ্র মোদি একনায়ক নন, তিনি আমার দেখা সব থেকে গণতান্ত্রিক নেতা।

তিনি বলেন, আমি তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছি। তার মতো শ্রোতা আমি এর আগে কখনো দেখিনি। যে বিষয়েই বৈঠক হোক না কেন তিনি ধৈর্যসহকারে সবার কথা শোনেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন। তাই তিনি যে একনায়ক, এই অভিযোগের কোনো সত্যতা নেই।

অমিত শাহ আরো বলেন, প্রধানমন্ত্রী মোদি অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রিসভা পরিচালনা করেন। একটি ফোরামে যা আলোচনা করা হয় তা জনসমক্ষে প্রকাশ হয় না। তাই একটি ভুল ধারণা তৈরি হয়েছে যে তিনি সব সিদ্ধান্ত একা নেন, কিন্তু তা সত্যি নয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা