লাদাখ
আন্তর্জাতিক

লাদাখ নিয়ে বৈঠকে সম্মত নয় চীন

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখে উত্তেজনা এবং চীনের সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্প্রতি বৈঠকে বসার কথা জানিয়েছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

ভারত ও চীনের সেনা কমান্ডারদের মধ্যে রোববার ১৩তম বৈঠক করার আশা প্রকাশ করেন তিনি। কিন্তু চীন বৈঠকে বসতে সম্মত নয় বলে জানিয়েছে, ভারতের সেনা কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে বসতে সম্মত নয় চীন। এমনকি তারা বৈঠকের প্রস্তাবের বিষয়ে কিছু জানায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরও লাদাখে সেনা মোতায়েনসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে চীন। পাল্টা জবাব হিসেবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর তৎপরতা শুরু করেছে ভারতও।

এবার সীমান্তে কে-৯ বজ্র মোতায়েন করেছে দেশটি। শনিবার (৯ অক্টোবর) ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে জানান, লাদাখ সীমান্তে কে-৯ বজ্র কামানের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে।

এর আগে ভারতের সেনাপ্রধান সংবাদ সংস্থা এএনআইকে বলেন, পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সেনা মোতায়েন করেছে চীন। অবশ্যই সেখানে উত্তেজনা বিরাজ করছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির ওপর নির্ভর করেই আমরা এগোচ্ছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।

এক বছরের বেশি সময় ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুনে সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা