মোহাম্মদ বিন সালমান
আন্তর্জাতিক

নতুন বিতর্কে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসল কিনে নিয়েছে সৌদি আরবের বিনিয়োগ প্রতিষ্ঠান পিআইএফ। নিউক্যাসল ক্লাবের ৮০ শতাংশ মালিকানা সৌদি আরবের যে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) কিনে নিয়েছে তার চেয়ারম্যান হচ্ছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এদিকে, প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সকে এ বিষয়ে চিঠি দিয়েছেন নিহত জামাল খাশোগির প্রেমিকা হাতিস চেংগিসের আইনজীবীরা। তাদের চিঠিতে বলা হয়, নিউক্যাসল ক্লাবের সৌদি অধিগ্রহণ রোধ করাটাই হবে সঠিক পদক্ষেপ বিশেষ করে, খাশোগির নির্মম হত্যাকাণ্ডের কথা বিবেচনা করে।

এতে বলা হয়, ইংলিশ ফুটবলে এরকম জঘন্য কর্মকাণ্ডে জড়িত কোন ব্যক্তির স্থান হওয়া উচিত নয়। চিঠিতে আরো বলা হয়, যারা এমন মারাত্মক অপরাধ করে এবং তা হোয়াইটওয়াশ করার চেষ্টা করে এবং যারা তাদের অপকর্ম গোপন করতে বা ইমেজ বাড়াতে ইংলিশ ফুটবলকে ব্যবহার করতে চায় তাদের সাথে কোনো যোগাযোগ থাকলে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

বড় বড় ক্লাব বা গুরুত্বপূর্ণ ক্রীড়ানুষ্ঠানে বিনিয়োগ করে সৌদি আরব আন্তর্জাতিক অঙ্গনে ক্রাউন প্রিন্সের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ।

যুবরাজ মোহাম্মদ পৃথিবীকে এটাও দেখানোর চেষ্টা করছেন যে তিনি অতি-রক্ষণশীল সৌদি আরবে সমাজ ও আইনের সংস্কার করছেন। তার কারণেই মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন, সিনেমা হল খুলছে এবং সঙ্গীতানুষ্ঠানের মতো বিষয়েও ধর্মীয় পুলিশের ক্ষমতা কমানো হয়েছে। এসব ঘটনা আগে ঘটেনি।

সৌদির বাদশাহ সালমানের ক্ষমতাধর পুত্র ৩৬ বছর বয়সী যুবরাজ সালমান বিশ্বে পরিচিত হয়েছেন এমবিএস হিসেবে। বলা হয়ে থাকে যে সৌদি আরব আসলে তিনিউ চালাচ্ছেন। কিন্তু এই যুবরাজ এখন এক বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। কারণ তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরে তার নির্দেশেই সৌদি সরকারের সমালোচক জামাল খাশোগিকে হত্যা করা হয়।

২০১৯ সালে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, জামাল খাশোগির মৃত্যুর জন্য দায়ী সৌদি আরব। সৌদি সরকার যদিও বরাবরই তা অস্বীকার করে আসছে। সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি, নারীদের অধিকার, সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড ইত্যাদি নানা কারণের কথাও বলেছে মানবাধিকার সংগঠনগুলো।

এসব কারণ থাকলেও বিশেষ করে জামাল খাশোগির বর্বর হত্যাকাণ্ডের প্রেক্ষাপটেই নিউক্যাসল ক্লাবের সৌদি মালিকানা এক বিরাট বিতর্কের বিষয় হয়ে উঠেছে। পিআইএফ যখন নিউক্যাসল ক্লাবের ৮০ শতাংশ কেনার প্রক্রিয়া শুরু করে তখন থেকেই এটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

এর মধ্যে অনেকটা হঠাৎ করেই গত ৭ অক্টোবর খবর বের হয় যে, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ পিআইএফ কর্তৃক ৩০ কোটি ৫০ লাখ পাউন্ডে নিউক্যাসল ক্লাবের ৮০ ভাগ মালিকানা কিনে নেওয়ার অনুমোদন করেছে। এক বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষ আইনি নিশ্চয়তা পেয়েছে যে, সৌদি কোনভাবে এ ক্লাবকে নিয়ন্ত্রণ করবে না।

তবে হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো ও জামাল খাশোগির প্রেমিকা হাতিস চেংগিস। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতির কথা বলে এই চুক্তির সমালোচনা করেছে।

এদিকে, যারা এমবিএস বা সৌদি আরবের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বিগ্ন তারা হয়তো অনেকেই জানেন না যে, তারা নিজেরাই এমন অনেক পণ্য বা সেবা ভোগ করছেন যেখানে পিআইএফের বিনিয়োগ রয়েছে। ফেসবুক, ডিজনি, উবার, স্টারবাকস এগুলো হচ্ছে মাত্র কয়েকটি কোম্পানি যেখানে পিআইএফ শত শত মিলিয়ন পাউণ্ড বিনিয়োগ করেছে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারেও বিনিয়োগ রয়েছে পিআইএফের। বলা বাহুল্য, এসব কোম্পানির নাম প্রায় সবাই জানেন। তাছাড়া ইংল্যাণ্ডের উত্তর পূর্বে বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনেও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে পিআইএফ।

পিআইএফ হচ্ছে মূলত সৌদি সরকারের একটি রাষ্ট্রীয় সঞ্চয় অ্যাকাউন্ট। এর বিপুল অর্থের প্রধান উৎস হচ্ছে তেল- যা সৌদি আরব সারা দুনিয়ায় বিক্রি করে। কিন্তু যেহেতু তেল চিরকাল থাকবে না তাই এই ফার্মের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে অর্থ আয়ের নতুন নতুন পথ নিশ্চিত করা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা