আন্তর্জাতিক

জলবায়ু নিয়ে কথা নয়, কাজের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ জলবায়ু সম্মেলনকালে কথাকে কাজে পরিণত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রিন্স চার্লস।

আজীবন পরিবেশবাদী চার্লস জৈব পদ্ধতিতে উদ্যান পরিচর্যা করেন। তিনি তার একটি গাড়ি চালাতে হোয়াইট ওয়াইন ও পনিরের মিশ্রন ব্যবহার করেন। খবর এএফপি’র।

গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন।

রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারী ও বড় ছেলে ৭২ বছর বয়সী চার্লস তার ৯৫ বছর বয়সী মাকে নিয়ে সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (১১ অক্টোবর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি উদ্বিগ্ন যে, বিশ্বনেতারা ‘শুধু কথাই বলবেন’। তিনি আরও বলেন, বাস্তবে পদক্ষেপ গ্রহণ করাই সমস্যা।

এ শীর্ষ সম্মেলন প্রধান উন্নয়নশীল দেশগুলোকে তাদের কার্বন নিঃসরণ কমানোর জন্য আরও বেশি কিছু করার জন্য উৎসাহিত করা এবং দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার প্রদান করতে সমৃদ্ধ বিশ্বকে রাজী করানোর চেষ্টা করবে।

প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট কাজ করছে কিনা জানতে চাইলে চার্লস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা