আন্তর্জাতিক

শুধু কুকুর সেজেই আয় সাত কোটি

সান নিউজ ডেস্ক: অনলাইন একটি সাক্ষাৎকারে এক মহিলার দাবি শুধু কুকুর হওয়ার ভান করে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট থেকে ১০ লক্ষ ডলার (মুদ্রায় যা প্রায় সাত কোটি টাকা) উপার্জন করেছেন। মহিলা জানিয়েছেন এক শ্রেণির দর্শক তার ভিডিওর বিষয়বস্তু দেখতে এত ভালবাসেন যে প্রতি মাসেই চাঁদা বাবদ বিপুল অর্থাগম হয় তার।

প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটের তিনি নিয়মিত ভিডিও দেন। চাঁদার ভিত্তিতে যে কেউ সেই ওয়েবসাইটের সদস্য হতে পারেন।

ওয়েবসাইটে ‘পাপি জেনা’ নামে জনপ্রিয় ওই মহিলা। তার দেওয়া ভিডিও’র বিষয়বস্তুই এমন নামকরণের কারণ। জেনা জানিয়েছেন, ওয়েবসাইটের জন্য তিনি যে ধরনের ভিডিও তৈরি করেন, তাকে ‘পাপি প্লে’ ভিডিও বলা হয়। প্রাপ্তবয়স্কদের ওই ভিডিও’য় জেনা কুকুরের ভান করেন।

যদিও এমন ভিডিও দেওয়ার জন্য জেনাকে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভিডিও’র বিজ্ঞাপন দিতে গিয়ে বহুবার নেট মাধ্যমে তার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। অনেকে নিন্দাও করেছেন।

তবে জেনা জানিয়েছেন, তিনি সে সবের পরোয়া করেন না। জেনার কথায়, ‘আমি ওয়েবসাইটে সেই ধরনের ভিডিও’ই দিয়েছি, যা আমারও দেখতে ইচ্ছে করবে।’

অবশ্য জেনাও প্রথমদিকে বাকিদের মতো প্রাপ্তবয়স্কদের ভিডিও’র সাধারণ বিষয়বস্তু নিয়েই কাজ করতেন। কিন্তু ওয়েবসাইটে তেমন ভিডিও অনেকেই দেন। নিজেকে আলাদা করে চেনাতেই ‘পাপি প্লে’ ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন জেনা। তাতেই কপাল খোলে তার।

সূত্র: আনন্দবাজার

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা