আন্তর্জাতিক

ইথিওপিয়া ছাড়তে হবে জাতিসংঘের ৭ কর্মীকে

আন্তর্জাতিক ডেস্ক: দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে জাতিসংঘের ৭ জন জ্যেষ্ঠ কর্মীকে দেশটি থেকে বহিষ্কার করা হচ্ছে বলে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইথিওপিয়া সরকার জানিয়েছে। এই সিদ্ধান্তে সংঘাতে জর্জরিত ও দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা দেশটির তাইগ্রে অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এএফপির খবর

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইথিওপিয়ার এমন সিদ্ধান্তে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ইথিওপিয়ায় নিযুক্ত জাতিসংঘ কর্মীদের ওপর বিশ্ব সংস্থার পূর্ণ আস্থার কথা ব্যক্ত করেছেন। বলেছেন, ওই সিদ্ধান্তের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে জাতিসংঘ যোগাযোগ করছে। সংস্থাটি পুরোপুরি আশা করে, এই কর্মকর্তাদের আবার কাজে ফেরার অনুমতি দেওয়া হবে।

এ নিয়ে আলোচনা করতে শুক্রবার (১ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে বসার কথা আছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।

জাতিসংঘ কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্তের কড়া ভাষায় নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি ইথিওপিয়ায় চলমান মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহিষ্কারকে নজিরবিহীন পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।

আগামী সপ্তাহে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের নতুন সরকার গঠন করার কথা রয়েছে। এর আগে আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশটির ফেডারেল পার্লামেন্টের বেশ কয়েকটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন এক পরিস্থিতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ কর্মীদের বহিষ্কারের কথা ঘোষণা করে।

বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে ইথিওপিয়ায় জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও এর মানবিক সমন্বয় অফিসের আঞ্চলিক প্রধানেরা রয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৭২ ঘণ্টার মধ্যে ওই সাত কর্মকর্তাকে দেশ ছাড়তে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা